অধিগ্রহণের টাকা আত্মসাতের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ড বললেন ‘বেরিয়ে যান’
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অধিগ্রহণ ও ক্ষতিপূরণের নামে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রশ্ন করায় দুই সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে।