মাদক নির্মূলে প্রশাসন ও রাজনীতিকদের ঐক্যের ডাক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ মে) দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।