আ. লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসু গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসুকে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে রাজধানীর আদাবরের বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।