৩ বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
টেকসই উন্নয়ন, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি বিভাগে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬’ জিতে নিল ওয়ালটন। এর মধ্যে বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।