অনলাইনে বিক্রির জন্য কবর থেকে উত্তোলন, রাজধানীতে মিলল ৪৭ মানব কঙ্কাল
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান।