উপকূলে দুই মাসে ৭০ কচ্ছপের মৃত্যু
কক্সবাজার সমুদ্র উপকূলে গেল দুই মাসে অন্তত ৭০টি মৃত কচ্ছপ ভেসে এসেছে। মৃত কচ্ছপের প্রায় সবার পেটেই ডিমের অস্তিত্ব ছিল। বালিয়াড়িতে পড়ে থাকা প্রায় কচ্ছপের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয় জেলেরা জানান, বড় ট্রলার ও ট্রলিং জাহাজের আঘাত এবং মাছ ধরার জালে আটকে শ্বাসরোধই কচ্ছপ মৃত্যুর প্রধান কারণ।