‘কেউ ফুটবল বিক্রি করছে না’–৯৬ দেশ বিপক্ষে দাঁড়ানোর পর ফিফা
বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক মালিকানা বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। এমন পরিস্থিতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ চালিয়ে যাবে তারা।