উত্তরাধিকার সম্পদ করের প্রস্তাব সিপিডির, এনবিআর বলল বিবেচনায় আছে
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের রাজস্ব আহরণের কাঠামো পুনর্বিবেচনার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, কেবল ব্যক্তিগত আয়ের ওপর আরোপিত করের ওপর নির্ভর করে টেকসই রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়; বরং করের আওতা ও উৎস বহুমুখী করতে হবে।