কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে মাউশির নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশিকা পরিপন্থী, আপত্তিকর বা দাপ্তরিক ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে তা প্রমাণসহ ই-মেইলে অধিদপ্তরের মনিটরিং কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে।