রমজান ঘিরে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান
পবিত্র মাহে রমজানে ব্যবহৃত ভোগ্যপণ্য আমদানি ও মজুতে এবার ভালো অগ্রগতির আভাস ছিল। আশা করা হয়েছিল, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রায় থাকবে। তবে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের আবারো অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘটের কারণে অসাধু ব্যবসায়ীদের নতুন অস্ত্র তুলে দিয়ে নিত্যপণ্য নিয়ে কৃত্রিম সংকট তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দেশের ক্রেতা-ভোক্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটি।