৩৩ বছরের অপেক্ষার অবসান, আর্জেন্টিনাকে উড়িয়ে কলম্বিয়ার ইতিহাস
কলম্বিয়ার ফুটবলে বয়সভিত্তিক পর্যায়ে আবারও লেখা হলো সোনালি এক ইতিহাস। দীর্ঘ ৩৩ বছর পর অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পেল দলটি। ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখল তারা।