পুকুর সংস্কারের সময় কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
পাবনার চাটমোহর উপজেলায় পুকুর সংস্কারের সময় প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি জব্দ করেন। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি জব্দ করা হয়।