মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে কাচ্চিভোজ মেঘনা আলমের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তার বাসভবনে গিয়েছিলেন আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে অংশ নেন মেঘনা।