১৮ ঘণ্টাও উদ্ধার হয়নি শিশুটি, সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে
রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে ১৮ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ২ বছরের শিশুটিকে উদ্ধারের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছেন।