বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন!
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আরও এক মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। ভুটানে অনুষ্ঠিতব্য সাফ কংগ্রেসে নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।