সুলিভানের পায়ে থ্রিডি বুট, সম্মান জানালেন বাংলাদেশি শেকড়কে
মাত্র ১৬ বছর বয়সেই নতুন এক ইতিহাস গড়েছেন আমেরিকান ফুটবলের উদীয়মান প্রতিভা কাভান আয়াজ সুলিভান। অ্যাডিডাসের নতুন কাস্টম থ্রিডি-প্রিন্টেড বুট পরে অফিশিয়াল ম্যাচ খেলা প্রথম ফুটবলার হয়েছেন তিনি। তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর, সেই বিশেষ বুটেই জায়গা পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।