প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
সরকার কারিগরি শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দেশের উন্নয়নে পার্থক্য গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি এসব কথা বলেন।