সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিতকরণে নিয়মিত পরিদর্শন ও তদারকি করতে কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।