যুবদল নেতা কিবরিয়া হত্যা: আসামিদের কার কী ভূমিকা ছিল জানাল র্যাব
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই শুটার বলে জানিয়েছে র্যাব। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১ এর পাইকপাড়ায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সদর কোম্পানি) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।