তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আর অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।