জামায়াত নেতাকে কুপিয়ে আহত, থানায় গিয়ে এমপি'র বিক্ষোভ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, শ্বপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।