যাত্রা শুরু করল এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
নতুন দিগন্তের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস। দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৩ এপ্রিল) বেলুন ও পায়রা উড়িয়ে কেরানীগঞ্জের সেন্ট্রাল ওয়ারহাউজে এই কুরিয়ার সার্ভিস উদ্বোধন করা হয়।