জমিজমা নিয়ে বিরোধে কৃষক নিহত, আহত ১৭
রাজবাড়ী সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতর শেখ (৫৫) সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।