সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) ইসির ওয়েবসাইটে পৃথকভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়। এতে সংশ্লিষ্ট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট, প্রাপ্ত ভোট ও প্রার্থীদের ভোটের হিসাব তুলে ধরা হয়েছে।