মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। তারা আরও জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে সবার সঙ্গে অল্প অল্প কথা বলছেন তিনি।