কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব দিল ইরান
আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ হামলা চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ অভিযান চালিয়েছে। এর মধ্যেই দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। পাল্টা হামলার দাবিও করেছে তেহরান। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে।