এআইকে ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, ধরা পড়ে জেল-জরিমানা
রাজধানীর সড়কে এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে চলাচলের ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন এই আদালত।