পুরান ঢাকায় ভোটকেন্দ্র থেকে দেড় শতাধিক ক্রিকেট স্টাম্প উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল এলাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেটের স্টাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এই উদ্ধার অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।