ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা ঢাবি থিয়েটার শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুকে কেন্দ্র করে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানিয়েছেন। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিভাগের সব পর্যায়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।