কালবৈশাখীর ঝড়ে ৬৮ হাজার একর লবণ মাঠ ক্ষতিগ্রস্ত
কালবৈশাখীর ঝড় ও টানা ভারি বর্ষণে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ শিল্পে নেমে এসেছে বড় ধাক্কা। গত দুই দিনের বৈরী আবহাওয়ায় অন্তত ৬৮ হাজার একর লবণ মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন ব্যাহত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।