খানজাহান আলী মাজারের দিঘি থেকে সরানো হলো সেই কুমিরটি
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা সেই নারী কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে স্থানান্তর করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে মাজারের পূর্বপাশের একটি ডোবা থেকে কুমিরটিকে ধরেন বন বিভাগের সদস্যরা।