কেন বিসিবি নির্বাচনে অংশ নিবেন না সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন। শনিবার (২৫ এপ্রিল) বগুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানিয়ে দেন, এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনাই তার নেই।