খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে স্কুল-কলেজের মাঠ
দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ সংরক্ষণ, যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সাধারণ ছেলেমেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে একটি নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক আদেশে মন্ত্রণালয়ের এসংক্রান্ত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।