নির্বাচনি প্রচারে খেলোয়াড়দের ব্যবহার করা যাবে না: এনএসসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার না করার বিষয়ে সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অন্যান্য সব পক্ষকে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।