‘হুমা বাহিনী’র প্রধান শুটার ‘গজাল ঈমন’ গ্রেপ্তার
খুলনা মহানগরীতে দীর্ঘদিনের আলোচিত ‘হুমা বাহিনী’র প্রধান শুটার হিসেবে পরিচিত ইমন হাওলাদার ওরফে গজাল ঈমন অবশেষে গ্রেফতার হয়েছেন। দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে দৌলতপুরের রায়েরমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।