মাটির নিচে মিলল ধাতব গণেশ মূর্তি
জয়পুরহাটের আক্কেলপুরে গাব পাড়তে গিয়ে মাটির নিচে ধাতব গণেশ মূর্তি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক কেজি ওজনের সোনালি রঙের ওই মূর্তিটিকে ‘সোনা’ মনে করে তিন কিশোর হ্যাকসো ব্লেড দিয়ে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর গ্রামে।