শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক শিক্ষকের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০-১২ ফুট উচ্চতার একটি বড় গাঁজাগাছ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।