শখের বাগানের টবে গাঁজা চাষ!
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক কারবারির বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের আড়ালে গড়ে তোলা একটি গোপন গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে একজনকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার শফিজল রাড়ীর ছেলে।