টুংটাং শব্দে মুখর গাজীপুরের কামারপল্লী
আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আযহা। কোরবানির প্রস্তুতিকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন উপজেলা ও মহানগরীর কামারপল্লীগুলোতে এখন চলছে কর্মচাঞ্চল্য। হাতুড়ির টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। লোহা আগুনে পুড়িয়ে লাল করে দিন-রাত ধারালো দা, বটি, ছুরি ও চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।