জামায়াত এমপির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাসুম মোস্তফার ওপর হামলা ও তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।