যৌন হয়রানির অভিযোগে ৫ বছর নিষিদ্ধ ফুটবল কর্মকর্তা
নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন গায়ানা ফুটবল ফেডারেশনের (জিএফএফ) সাবেক সাধারণ সম্পাদক ইয়ান আলভেস। ফিফা তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে।