মেয়ের গায়ের রঙ দেখেই পরিবার ছাড়লেন বাবা
যশোরের তিন বছর বয়সী ফুটফুটে শিশু আফিয়া। উঠানজুড়ে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করেই দিন কাটায়। কিন্তু সে জানে না তার ‘অতি ফর্সা’ গায়ের রঙের কারণে জন্মদাতা বাবা তাকে ‘অস্বীকার’ করে নিরুদ্দেশ হয়েছেন। এই অমানবিক প্রত্যাখ্যানের বোঝা মাথায় নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন মা মনিরা খাতুন।