প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে এ বাসভবন ও এর আশপাশের এলাকা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় চলে এসেছে। বর্তমানে প্রধানমন্ত্রী নিজের এই বাসভবনেই থাকছেন।