রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কক্সবাজারে টেকনাফের নয়া পাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার।