৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।