পদোন্নতি পেতে ‘ফান্ড রেইজ’ মিশন, ফাঁস হলো গোপন চুক্তি
পদোন্নতি পেতে ‘ফান্ড রেইজ’ মিশন, ফাঁস হলো গোপন চুক্তি

প্রশাসনে ৫০ বা ১০০ কোটি টাকার চুক্তিতে আমলাদের শীর্ষ পদে বসার গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু পদোন্নতির সেই বিপুল অর্থের ‘ফান্ড’ জোগাতে একজন অতিরিক্ত সচিব যখন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে রীতিমতো লিখিত চুক্তি এবং ব্যাংকের ব্লাংক চেক গ্যারান্টি দিয়ে কোটি কোটি টাকা ধার নেওয়ার মিশনে নামেন, তখন তা কেবল নজিরবিহীন নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য চরম শঙ্কার বিষয়! তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এম আবদুল ওয়াদুদের এমন এক গোপন ‘ফান্ড রেইজিং’ জালিয়াতির অকাট্য প্রমাণ ও নথি এখন নাগরিক প্রতিদিনের অনুসন্ধানী দল দ্য ব্লুপ্রিন্টের হাতে।