বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাচনী কর্মকর্তার ‘গোপন বৈঠক’
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থীর সঙ্গে এক নির্বাচনী কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বুধবার (১১ ফেব্রুয়ারি) এক লিখিত পত্রে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন অভিযোগ জানান।