জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল: গোরখোদক মুজিবর
বাগেরহাটের মোংলা কবরস্থানের এক কোণে পাশাপাশি খোঁড়া হয়েছে ৯টি কবর। হৃদয়বিদারক বিষয় হলো এই কবরগুলোতে শায়িত হবেন একই পরিবারের ৯ সদস্য। বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের দাফনের জন্য এই কবরগুলো প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) জুমার নামাজের পর জানাজা শেষে কবরগুলোতেই তাদের দাফনের প্রস্তুতি চলছে।