‘কোনো বিনিময় ছাড়াই ডা. প্রাণ গোপালকে নিয়ে গেছে ভারত’
সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে কোনো বিনিময় ছাড়াই ভারত নিয়ে গেছে—এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগীতশিল্পী রুনা লায়লা ও ডা. প্রাণ গোপাল দত্তের ছবি যুক্ত করে এ কথা বলেন তিনি।