ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি অংকন
ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির স্মরণে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অংকন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এ কার্যক্রমের আয়োজন করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যেখানে রং ও রেখায় ফুটে ওঠে শহিদ হাদির সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের ইতিহাস।